1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মুকসুদপুরে এমইপি গ্রুপের এরিয়ায় “সহযোগী সম্মেলন” অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার কোটালীপাড়ায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!