1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে প্রেমের সম্পর্কের জেরে এক হিন্দু তরুণের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের দাবিতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানে রেশমি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যায়।
রেশমি খাতুন বলেন, “দ্বীপের সঙ্গে আমার প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে এসেছি।
দ্বীপ কর্মকার বলেন, “আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি। আমি ওকে বিয়ে করব।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!