1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার কোটালীপাড়ায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর মামলার আসামি স্বপন মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার দুই নম্বর আসামি।

গ্রেপ্তারের পর স্বপন মোল্লাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া। পরে হামলায় তিনি নিহত হন।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!