1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল দোলা পরিবহনের একটি বাস। শিবগাতী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলান উদ্দিন জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!