1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা

শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের

মোজাম্মেল হক: বীরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মরিচা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছা. শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, সন্তানদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের মনের কথা শুনতে এবং চলাফেরার বিষয়ে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, সমাজে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। সবার সহযোগিতা নিয়ে বীরগঞ্জ-কাহারোলকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এসব কাজে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফজিউর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব শামিম ও সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!