1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২০৷   রবিবার ( ৬ সেপ্টেম্বর)  সকাল ১০ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে খুলনা  থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ( ঢাকা মেট্রো – ব ১৫-৯০৩৭)  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
নিহতরা হলেন খুলনা জেলার দৌলতপুর থানার শেখ আক্কাস আলীর ছেলে শেখ আনিসুর রহমান (৫২), গোপালগঞ্জ সদর থানার কাওছার সরদারের ছেলে পান্নু সরদার (৪৬) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শেখ আলাউদ্দীনের মেয়ে মিশা ( ২৫)।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সহ থানা পুলিশ উদ্ধার কাজ করছে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসা নিয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা আহত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দূর্ঘনায় ৩ জন নিহত হয়েছে, প্রায় ২০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!