গোপালগঞ্জের মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার প্রভাকরদী গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি ,প্রাণী সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ বাবুল মিয়া।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফসল অনু বিভাগের প্রধান ফেরদৌসী আখতার, ফসল অনু বিভাগের যুগ্ন প্রধান সামিহা ফেরদৌসী,উপ-প্রধান ইসরাত সাদিয়া সুমী, টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হটিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর, গোপালগঞ্জের কাশিয়ানী হটিকালচার সেন্টারের উপ-পরিচালক হীরক সরকার, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ, সাবেক কমিশনার নিয়ামত আলী খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপসহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার। এসময় তারা প্রভাকরদী গ্রামের নাইম মুন্সী এবং জাকির শেখের জি-৯ কলা বাগান পরিদর্শন করেন।