1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা

নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মৃত জিন্দার আলী শেখ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাঁর ছেলে ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাড়ির পাশের একটি পুকুরে তাঁর মরদেহ  ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কীভাবে তিনি পুকুরে পড়েছেন বা তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!