গোপালগঞ্জের মুকসুদপুরে আকিজ প্লানেটকেয়ারে কর্মরত ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের বিরুদ্ধে নারী শ্রমিক নিয়োগের প্রলভোনে শারিরীক সম্পর্ক ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, তিনি একাধিক নারী শ্রমিকের সাথে দৈহিক মিলন করেছেন। সেই ঘটনা আবার মোবাইলে ধারণ করে ঐ ভুক্তভোগী নারীকে ব্লাকমেইল করেন। মুখ খুল্লে চাকরি থাকবে না এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কেউ মুখ খুলছেনা।
নাম বলতে অনিচ্ছুক এক নারী শ্রমিক জানান, আমরা দারিদ্র্য সিমার নিচে বসবাস করি। রুটি রুজির জন্য পুরাতন মুকসুদপুর আকিজ প্লানেটকেয়ারে কাজ করি। ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেব স্যার আমাকে তার রুমে ডেকে কু-প্রস্তাব দেয়। না মানলে চাকরী থাকবে না। এবং তার প্রস্তাব মেনে নিলে আমার বেতন বাড়বে আশ্বাস দিয়ে আমার সাথে অনৈতিক কাজ করে তার ভিডিও ধারন করে আমাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে।
এ বিষয়ে আকিজ প্লানেটকেয়ারের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার মোতালেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আপনারা যা পারেন করেন।
আকিজ প্লানেটকেয়ারের এ্যাডমিন অফিসার আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়ার পরে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তীতে এরকম কোন ঘটনা ঘটালে তাকে চাকরী থেকে বহিষ্কার করা হবে।