মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ইসলামি বিমা (তাকাফুল) ডিভিশনের ফরিদপুর ও ফরিদপুর সিটি জোনের যৌথ উদ্যোগে এক ব্যবসা উন্নয়ন সভা ও মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরে উভয় জোনের কর্মকর্তাদের সমন্বয়ে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (ইবিতা) জনাব মো. সাখাওয়াত হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রয়াত বিমা গ্রাহকদের নমিনিদের হাতে মৃত্যুদাবির পাওনা চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, “বিমা পেশায় সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হলো সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতা।” গ্রাহকসেবা জোরদার করার পাশাপাশি কোম্পানির প্রণীত বিভিন্ন সার্কুলার ও নীতিমালা মাঠপর্যায়ে ভালোভাবে বুঝে ও মেনে কাজ করার জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় শরিয়াহ কাউন্সিলের সদস্য সচিব মুহাম্মদ আমিমুল ইহসান বলেন, তাকাফুল বিমা ব্যবস্থার মূল ভিত্তিই হলো শরিয়াহ। তাই প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমে শরিয়াহর সঠিক নীতি ও বিধান প্রতিপালনে সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের ইনচার্জ বিএম মাওলানা মানসুর আহমদ এবং ফরিদপুর সিটি জোনের ইনচার্জ বিএম জোৎস্না সাহা। এছাড়া ফরিদপুর ও ফরিদপুর সিটি জোনের বিভিন্ন স্তরের ইউনিট ম্যানেজার (ইউএম), ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।