1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গরু পালনেই সফলতা | মুকসুদপুরের অনিমেষ মৌলিক এখন তরুণদের অনুপ্রেরণা

MD Arif SK
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬২ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শিমুলসুর গ্রামের তরুণ উদ্যোক্তা অনিমেষ মৌলিক গরু পালন করে এখন সফলতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। নিজের পরিশ্রম, ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি আধুনিক গরুর খামার, যেখানে বর্তমানে রয়েছে ১০টি শাহীওয়াল জাতের সাড় গরু।

তিনি জানান, তার খামারের সব গরুই আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরু পালন করায় তার খামারের গরুর চাহিদাও বেশ ভালো। প্রতিটি গরুকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করেন, ফলে গরুগুলো স্বাস্থ্যবান ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

উদ্যোক্তা অনিমেষ মৌলিক বলেন, বর্তমানে অনেক তরুণ বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করছেন। কিন্তু সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে দেশে থেকেই খামার গড়ে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “বিদেশে যাওয়ার পেছনে টাকা নষ্ট না করে খামার বা কৃষিভিত্তিক কাজে এগিয়ে এলে স্বাবলম্বী হওয়া সম্ভব।”

তিনি আরও জানান, তার মাস্টার্স পাশ করা ভাইকে চাকরির পেছনে না ছুটিয়ে ভেটেনারি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে খামারের কাজে যুক্ত করেছেন। বর্তমানে তাদের খামারে বেশ কয়েকজন কর্মচারী কাজ করছেন এবং এই খামার থেকেই একাধিক পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে।

স্থানীয়রা জানান, অনিমেষ মৌলিকের এই উদ্যোগ এলাকার যুব সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। তার সফলতা দেখে অনেকেই এখন গরু পালনে আগ্রহী হয়ে উঠছেন।

গ্রামবাংলার কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে এমন উদ্যোক্তাদের আরও সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!