1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কে হচ্ছেন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের কান্ডারী?

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৫ Time View

কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অনুমোদনের পর এবার ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, মন্তব্য ও জল্পনা-কল্পনা। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে নেতৃত্বের দৌড়ে কে এগিয়ে থাকবেন—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও বাড়ছে আগ্রহ।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখসারির জুলাই যোদ্ধা ও কর্মীবান্ধব নেতা হাবিব আজাদ। মাঠপর্যায়ে তার সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তাকে শক্ত প্রার্থী হিসেবে সামনে এনেছে। একই পদে আলোচনায় আছেন নির্যাতিত ছাত্রদল নেতা আনিছুর রহমান, যিনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এছাড়াও সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আরেক ছাত্রনেতা সাজ্জাদুল হকের নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদেও রয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থী। পরীক্ষিত ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী মোহাম্মদ ইসমাইল এবং আব্দুর রহমান এই পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছেন। একই সঙ্গে সাদেকুর রহমান নামের আরেক ছাত্রনেতাও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে নেতাকর্মীদের মধ্যে পরিচিতি লাভ করেছেন।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা তানবিরুল ইসলাম আয়ুব, যিনি সংগঠনকে গতিশীল করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন কমিটিতে ত্যাগী, পরীক্ষিত এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হতে পারে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে কারা জায়গা পাবেন, সেটিই এখন দেখার বিষয়। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্বই যেন দায়িত্ব পায়, যাতে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!