1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়

কবির মোঃ সামছুল আলম
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৭ Time View

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলায় তিন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়।

রবিবার (৩ মে, ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পরিত্যক্ত ধান ভাঙা মিলের চুলার নিচে অবস্থানরত তিনজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

আটককৃতরা হলেন—ধাক্কামারা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আরিফুজ্জামান লিটন (৩০), একই এলাকার আজিজুল হকের ছেলে মোস্তাকিম সুমন (২৮) এবং রওশনাবাগ এলাকার মৃত রেজাউল করিমের ছেলে রাজিব হোসেন (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকসেবন ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে নজরদারি বাড়ানো হলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকসেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের এক কর্মকর্তা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!