1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা : সালথায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও দবির উদ্দিনের মতবিনিময়

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View

‎ফরিদপুরের সালথা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১ এপ্রিল) রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। সভার শুরুতে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, মজিবুর রহমান ও মনির মোল্যা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, সদস্য সাইফুল ইসলাম মারুফ এবং সাংবাদিক মামুন মিয়াসহ অন্যান্যরা।

‎সভায় ইউএনও মো. দবির উদ্দিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন।

‎উল্লেখ্য, গত ২৫ মার্চ মো. দবির উদ্দিন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!