1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথার ফুকরায় ঈদ উপলক্ষে ৪ দলীয় সিক্সসাইড ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মধুখালীতে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ফরিদপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই, আহত ২ ফরিদপুরে বিএনপি কর্মীদের উপর আওয়ামীলীগের হামলা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুরে ছাত্রলীগের মিছিল: নেতৃত্বে রিয়ান তুচ্ছ ঘটনায় ফরিদপুরে জুয়েল হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেফতার মধুখালীতে সাংবাদিক এনামুলের উপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ফরিদপুরে রাজু হত্যার নেপথ্যে আপন ছোট ভাই: মাদক ও পারিবারিক বিরোধে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড

নগরকান্দায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ‘চাঁদা’ তুলে আত্মসাতের অভিযোগ

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৪ Time View

সাংবাদিক অসুস্থতার কথা বলে ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। তবে অসুস্থ ওই সাংবাদিকের পরিচয় জানে না কেউ। এমনকি শিক্ষা কর্মকর্তাও তাকে চেনেন না বলে দাবি করেছেন। শিক্ষা কর্মকর্তার দাবি, তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছে।

একাধিক শিক্ষকের অভিযোগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওনক আরা বেগম যোগদানের পর থেকে কখনও শিক্ষকদের আত্মীয়স্বজন আবার কখনও সাংবাদিক অসুস্থসহ নানা অজুহাতে সাধারণ শিক্ষকদের কাছ থেকে টাকা তোলেন। পরে সেই টাকা তিনি আত্মসাৎ করেন। গত ১৩ নভেম্বর শিক্ষা অফিসের সাধারণ সভায় স্থানীয় এক সাংবাদিকের অসুস্থতার কথা বলে উপজেলার ৮৫টি বিদ্যালয় থেকে অন্তত ৫০ হাজার টাকা তোলেন তিনি।

টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে শিক্ষকরা বলেন, শিক্ষা কর্মকর্তা তাদের বলেছেন, এক সাংবাদিক অসুস্থ, তাকে সহযোগিতা করতে হবে। তাই তারা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ৫৫৬ জন শিক্ষক সহযোগিতা করেছেন। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক ২০০ ও সহকারী শিক্ষকরা ১০০ টাকা করে দিয়েছেন। সেই টাকা কোন অসুস্থ সাংবাদিককে তিনি দিয়েছেন, তার পরিচয় দেননি শিক্ষা কর্মকর্তা। আবু তাহের নামে এক সাংবাদিকের নাম ভাঙিয়ে টাকা তোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ বলেন, অসুস্থ সাংবাদিকের নামে কেউ সহযোগিতা চাইলে শিক্ষা কর্মকর্তা সাংবাদিকদের সংগঠনে জানাতে পারতেন। এ ছাড়া আবু তাহের নামে নগরকান্দায় কোনো সাংবাদিক নেই। বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নগরকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা রওনক আরা বেগম বলেন, আবু তাহের নামে এক সাংবাদিক তার ফোনে কল করে অসুস্থতার কথা বলে সহযোগিতা চান। তাই তিনি টাকা তুলে ওই সাংবাদিকের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েছেন। তবে ওই সাংবাদিককে তিনি কখনও দেখেননি এবং চেনেনও না। এখন সেই নাম্বারে কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে। জানতে পারেন আবু তাহের নামে নগরকান্দায় কোনো সাংবাদিকই নেই। তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।

নগরকান্দার ইউএনও কাফী বিন কবির বলেন, শিক্ষা কর্মকর্তা যাচাই-বাছাই করে টাকাটা দিলে ভালো হতো। যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, ওই নাম্বারটির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। প্রতারককে খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!