1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ‘অপপ্রচার’, দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত বোয়ালমারীতে মাদরাসার সভাপতিকে নিয়ে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা

মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক এক বাস্তবসম্মত মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মধুখালী ফায়ার সার্ভিসের একটি চৌকস ও দক্ষ দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে একটি কার্যকর মহড়া প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পের পর ভবনে আটকে পড়া ও আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের কৌশল দেখানো হয়। পাশাপাশি বাসা-বাড়িতে বা বাসাবাড়ির গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন লাগলে কীভাবে তা আতঙ্কিত না হয়ে দ্রুত নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা যায়, তা উপস্থিত সাধারণ মানুষের সামনে সরাসরি তুলে ধরা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার উপস্থাপনায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত মালাকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রথমে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বাসা বা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই বৈদ্যুতিক বাতি, পাখা ও গ্যাসের চুলা সঠিকভাবে বন্ধ রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। নিজের ঘরের নিরাপত্তা নিশ্চিত করার পরেই সমাজে সচেতনতা ও সহায়তার হাত বাড়ানো সম্ভব।”

আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “উৎসবের এ সময়ে যেকোনো ধরনের প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায়, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানজীর নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও সুধী সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে জরুরি যেকোনো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সচেতনতার সঙ্গে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধারকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!