1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু

ফরিদপুরে মাই রোড মাই রেস্পন্সিবিলিটি ইভেন্ট পালিত

এইচ কে শিশির আহমেদ
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৭৬৬ Time View

২০১৭ সাল থেকে ২২ শে অক্টোবর প্রত্যেক বছর বিশ্ব সড়ক নিরাপত্তা দিবস পালিত হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে জাগো ফাউন্ডেশন এর যুব শাখা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ প্রতি বছর এই ইভেন্ট এর আয়োজন করে আসছে। এই প্রথম ফরিদপুর জেলাতে আয়োজিত হলো মাই রোড মাই রেস্পন্সিবিলিটি ইভেন্টটি। বিভাগীয় শহর গুলোতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এই ইভেন্ট গুলো করে আসলেও ফরিদপুর এ এই প্রথম এই পদক্ষেপটি নেওয়া হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ফরিদপুর জেলার একঝাক হলুদ তরুন সৈন্যদল এর সহযোগিতায় শহরের সবচেয়ে ব্যস্ততম দুইটি জায়গা নির্বাচন করে সেখানে সকল ভলেন্টিয়ার দুই ভাগ হয়ে যায়। জোন-১ জনতা ব্যাংক এর মোড়’ এবং জোন-২ ভাঙ্গা রাস্তার মোড়’ পুরো ইভেন্টটি ৩০ জনের অধিক ভলান্টিয়ার রা পরিচালনা করে। এতে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর সদর এর ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর সহ ভিবিডি ফরিদপুরের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ ইভেন্ট লিডার ও কো লিডার । এরপর সেখানে লিফলেট বিতরণ করা এবং সচেতনতা মূলক কথা গুলো চালক দের বলে সতর্ক করার চেষ্টা করা হয়। যারা ট্রাফিক আইন মেনে চলে তাদের জন্য একটি ব্যাজ বরাদ্দ রাখা যা দিয়ে তাদের কে একজন সচেতন নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় প্রশংসা সরুপ। এখানে আরো একটি কার্যক্রম এর মধ্যে ছিল নিজেদের বানানো পোস্টার হাত এ নিয়ে দাড়িয়ে চালক দের দৃষ্টি আকর্ষণ করা। ক্যাম্পেইন টি সফলভাবে সম্পন্ন হয় ও উৎসুক জনতারা আগ্রহের সঙ্গে তা লক্ষ্য করেছেন। এই সকল কাজে ট্রাফিক পুলিশেরা অনন্য ভূমিকা রাখেন। সকলের মাধ্যমে সফল ভাবে আমাদের এই ইভেন্ট শেষ করা হয়। বর্তমানে ভলান্টিয়ার ফর বাংলাদেশে সারাদেশে ৬৪ জেলাতে ৫০,০০০ এর বেশি ভলান্টিয়ার রয়েছে। ফরিদপুর শাখায় রয়েছে ৪০+ ভলান্টিয়ার। ফরিদপুর শাখায় শাহীনুর রহমান পান্থ বর্তমান জেলা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত, এছাড়াও নফেল সালিম বিপ্লব জেনারেল সেক্রেটারি হিসেবে, সামসুন্নাহার সোমালিয়া কোষ্যধক্ষ, নিশাত তাসনিম প্রোজেক্ট অফিসার, শাহরিন ইসলাম জনসংযোগ কর্মকর্তা হিসেবে রয়েছে। এছাড়াও ৩০ জন কমিটি মেম্বার রয়েছে। উল্লেখ্য, এই ইভেন্টটি টাইমস ইউনিভার্সিটি ফরিদপুর স্পন্সর ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!