1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু

ফরিদপুরে বিনামূল্যে চোখের সানি অপারেশনের সুযোগ পেল ৮০ রোগী

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬০১ Time View

ফরিদপুরে আনোয়ার-হামিদা চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চোখের সানি অপারেশনের সুযোগ পেল ৮০ জন রোগী। ফরিদপুর এ এন ডি ইউ ফোয়ামের আয়োজনে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিক্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের ৩ শতাধিক রোগীকে নিয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ৩ শতাধীক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ৮০ জন রোগীকে বিনামূল্যে সানি অপারেশন করা হবে। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আনোয়ার-হামিদা চক্ষু হাসপাতালের পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগ। এসময় উপস্থিত ছিলেন ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, পরিষদের সদস্য হায়দার খান, এ এন ডি ইউ ফোরামের সভাপতি কর্নেল (অব) মো. ফারুক- ইয়া- আজম, সাধারন সম্পাদক হায়দার আলী, একেকে এর পরিচালক এমএ জলিল, ফোরামের সদস্য আবু সায়েম খান, নির্মল চন্দ বিশ্নাস, এটি এম ফয়েজ আহমেদ ফারুকী, লুৎফর রহমান, আহসান হাবিব, মজিবর রহনান, এম এ আজিজ, হারুনর রশীদ প্রমুখ।
পর্যায়ক্রমে ৮০ জন রোগীকে বিনামূল্যে সানি অপারেশন করা হবে বলে জানান ফোমের সভাপতি কর্নেল (অব) মো. ফারুক- ইয়া- আজম। তিনি আরো বলেন, এছাড়াও প্রায় ৩ শতাধিক রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। এদের মধ্যে গুরুত্ব বিবেচনায় অপারেশনের জন্য ৫০ জন রোগীকে নির্ধারন করা হয়।
এ এন ডি ইউ ফোরাম বিগত ২০০৭ সাল হতে ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।এছাড়াও আজ ফোরামের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কার্যক্রম মুল্যায়ন ও আগামী বছরের কর্ম পরিকল্পনা পেশ করা হয়। সাধারণ সদস্য বৃন্দ বিগত বছরের ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে ফোরামের কার্যক্রমকে বেগবান করতে উতসাহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!