1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল মিজানুর রহমান

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫০ Time View

ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাÐে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান’কে এ সম্মাননা দেওয়া হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার শাহজাহান(পি.পি.এম.সেবা) তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা তুলে দেন। ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, হত্যা মামলা, সম্পত্তি সংক্রান্ত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে কথা হলে ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। মধুখালী সার্কেলের মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!