1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

‎‎‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিস, সালথার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাশেম উদ্দিন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা,

‎সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ  আছাদ মাতুব্বর, সাবেক বিএনপি যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ সালথার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে সাক্ষরতার হার বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!