1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, আহত ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৯ Time View
বহিরাগতদের হামলায় আহত হোস্টেলের শিক্ষার্থীরা। - বাঙ্গালী খবর।

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের একটি হোস্টেলে বহিরাগত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এছাড়া দুর্বৃত্তরা হোস্টেলটির টেবিল, চেয়ার, দরজা-জানালা সহ নানা জিনিসপত্র ভাংচুর করে। বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের বায়তুল আমানে অবস্থিত কলেজটির কবি জসীমউদ্দিন হলে এ হামলা চালানো হয়।

রাজেন্দ্র কলেজ সূত্রে জানা যায়, রাজেন্দ্র কলেজের বায়তুল আমান শাখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজটির কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবকের কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে ২৫-৩০ জন বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোঁটা, হকিস্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজটির কবি জসীমউদ্দিন হলে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার সত্যতা নিশ্চিত করে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, ওই এলাকার কিছু স্থানীয় বখাটে ও দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। এ হামলায় আমাদের কলেজের অন্তত ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া কবি জসীমউদ্দিন হলের টেবিল-চেয়ার, দরজা-জানালা সহ নানা জিনিসপত্র ভাংচুর করেছে। শিক্ষার্থীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, শহরের বায়তুল আমানে অবস্থিত রাজেন্দ্র কলেজের অনার্স-মাস্টার্স শাখার মাঠে ও কলেজের হোস্টেলের আশেপাশে নিয়মিত মাদক ও জুয়ার আড্ডা বসে। এছাড়া আমাদের কলেজের মাঠ দখল করে বহিরাগতরা আমাদের কলেজ ও হোস্টেলের শিক্ষার্থীদের খেলতে বাধা সৃষ্টি করছে। যেটা বড় দুঃখজনক। আমি একাধিকবার প্রতিবাদ করেও এর প্রতিকার করা সম্ভব হয়নি। এরাই এ হামলা চালিয়েছে বলে দাবী এ অধ্যক্ষের।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষকে এব্যাপারে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!