1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

‘অসৎ সাংবাদিকতার কারনে সৎ সাংবাদিকতা হুমকির মুখে’

স্টাফ রিপোর্টর
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৭ Time View
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ‘ইলেকশন রিপোর্টিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন জেলাপ্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। - ছবি বাঙ্গালী খবর

ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ‘ইলেকশন রিপোর্টিং’

বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ডিসি


সমাজে অসৎ সাংবাদিকতা বাড়ছে। এ অবস্থায় কোন ঠাসা হয়ে পড়েছে সুস্থ বস্তুনিষ্ট সাংদিকাতা। অসৎ সংাবাদিকতার কারনে কালো টাকার মত সৎ সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে।
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ‘ইলেকশন রিপোর্টিং’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এসব কথা বলেছেন। গত ০৩ সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত শহরতলীর ডোমরাকান্দি ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইন্টার নিউজ ও ইউএসএআইডি’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করেন নিউজ নেটওয়ার্ক। এতে জেলা এবং বিভিন্ন উপজেলার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, যে মিডিয়ার সম্পাদক সাহসী, সেই মিডিয়ার সাংবাদিক সাহসি। সম্পাদক সাহসী না হলে এ জাতীয় প্রশিক্ষণ সাংবাদিকদের খুব একটা কাজে লাগে না।
তিনি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বছর ৬০ ঘন্টা কর্মশালা করতে হয়। সেভাবে প্রতিটি মিডিয়া হাউজ যদি তাদের সায়ংবাদিকদের নিয়ে তিন মাস, ছয় মাস কিংবা এক বছরে একবার কর্মশালায়র আয়োজন করে তাহলে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে তা শাক্তিশালী ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার আরও বলেন, নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন এবং নির্বাচনে পরবর্তি সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রায়েছে। নির্বাচনের আগে এলাকায় কার বেশি জনপ্রিয়তা রয়েছে তার সঠিক চিত্র তুলে ধরলে রাজনৈতিক দলগুলোর মনোনয়নপত্র প্রদান সহজ হবে। কিন্তু কোন প্রার্থী দ্বারা আদৃষ্ট নির্বাচনের পূর্বে সাংবাদিকরা পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করা হলে প্রার্থী সঠিক হবে না এবং এতে দল ও দেশের পরিণামে ক্ষতিই হয়। নির্বাচনের দিন সাংবাদিকদের প্রহরীর ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের পরবর্তিতে নির্বাচন কতটা গ্রহযোগ্য হয়েছে তা তুলে ধরার পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতির উপর নজরদারি রাখতে হবে।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জার্মান নিউজ এজেন্সি এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম ওরফে মিঠু, নিউজ নেটওয়ার্ক এর প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম ও ইন্টারনিউজের বাংলাদেশ প্রগ্রাম প্রথম আলোর কর্মকর্তা শাখাওয়াত হোসাইন এ কর্মশালার সমন্বয়কারী দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা।

তিনদিনের কর্মশালার আভিজ্ঞতার বর্ণনা দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নার্গিস বেগম ও তরিকুল ইসলাম।
এ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন উপজেলারসহ জেলার ২০জন সাংবাদিক অংশ নেন। গত রবিবার থেকে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। সমাপনী ানুষ্ঠানে পরে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এর আগে গত রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী আইন, নির্বাচনী সংবাদের ধরন, ভ‚য়া নিউজ, ফ্যাক্ট চেকিং, ডিজিটাল হাইগেন, নির্বাচনের সময় সাংবাদিকদের ভ‚মিকা, সংবাদের ভারসাম্য সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!