1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৪৩ Time View

মোট ২৩৯ জন ছাত্র-ছাত্রীর তালিকায় উপস্থিত ৭জন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বেহাল অবস্থায় সুপার মোঃ মাহামুদুল হাসান কে শোকজ করা হয়েছে। জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ২০০০ সালে স্থাপিত হয়। ২০২৩ সালে এস এসসি পরিক্ষায় নিয়মিত ২৬ জন পরিক্ষার্থীর মধ্যে ১ জন পরিক্ষার্থী পাশ করে এবং অন্যান্য পরিক্ষার্থীরা ফেল করায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই। শিক্ষকরা ঘুমিয়ে সময় পার করছেন। ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ১৭৯ জন এবং এবতেদায়ীতে আছে ৬০ জন সহ র্সবমোট ২৩৯ জন ছাত্র- ছাত্রী তালিকায় রয়েছে। তবে ছাত্রছাত্রীদের নাম কাগজ কলমে থাকলেও সরেজমিনে উপস্থিত নেই। এদিন হাজিরা খাতায় উপস্থিি দেখা যায় ৬ষ্ঠ শ্রেনীতে ১ জন, ৭ম শ্রেণীতে ২ জন, ৮ম শ্রেণীতে ১ জন, ৯ম শ্রেনী ৩ জন দশম শ্রেণীতে উপস্থিত নেই। র্সব মোট ৭ জন। আর শিক্ষকরা অলস সময় পার করছে। অন্যদিকে সুপার মোঃ মাহামুদুল হাসান এর শোকজ করার কারণ গুলোর মধ্যে ১। প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে অনিয়ম ২। অনিয়ম প্রতিষ্ঠানে উপস্থিত থাকা ৩। শিক্ষক নিয়োগে দুর্নীতি ৪। প্রতিষ্ঠান এমপিও স্বীকৃতি সঠিক সময়ে না করা ৫। স্বাজনপ্রীতি করাসহ বিভিন্ন কারনে মাদ্রাসার ম্যানেজিং কমিটি তাকে শোকজ করেন। ১১ আগস্ট ২০২৩ ইং তারিখ থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হায়াতুজ্জামান। উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এস এসসি পরিক্ষায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ১ জন পরিক্ষার্থী পাশ করায় শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। অভিভাবকরা অনেকেই প্রতিষ্ঠানের শিক্ষকদের এজন্য দায়ী করছেন। শিক্ষকদের পাঠদানে অনিহা, শিক্ষকদের অনিয়মিত প্রতিষ্ঠানে আসার কারনেই এমটি হয়েছে বলে ব্যক্ত করেন। ছত্রছাত্রী উপস্থিতি কম থাকার বিষয় ভারপ্রাপ্ত সুপার মোঃ হায়াতুজ্জামান বলেন পাটের দিন ব্যস্ত থাকায় উপস্থিতি কম। সুপার এর শোকজ করার বিষয় তিনি বলেন নানা অনিয়মের অভিযোগ তাকে প্রথমে বহিষ্কার করে, পরে ম্যানেজিং কমিটি শোকজ করে। এবিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক বলেন আমাকে বাদ রেখে নিউজ করেন আমাকে জড়াবেন না বলেই ফোন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!