1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

রাজবাড়ীতে পূজা উদযাপন ও মন্দির কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ Time View

রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সদর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী। বিশেষ বক্তা ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ সদর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। আসলে এরা আমাদের ভাই, এরা আওয়ামী লীগের একার নয়। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে পূজায় সহযোগিতা করতে হবে। বিএনপি সবার দল, আমরা মিলে মিশে এ দেশে থাকতে চাই। জাতিগত বিভেদ বিএনপি বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ঘরে পৌছে দিতে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!