1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মধুখালীতে প্রস্তুতিমূলক সভা মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায় ওবায়দুর রহমানের আদর্শ ধারণ করে সোনাপুরের উন্নয়ন করতে চান ছরোয়ার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীতে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশের সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাদ্রাসার সভাপতি করতে বিএনপি এমপির সুপারিশ ফরিদপুরে এএসআইয়ের বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন কোটালীপাড়ার সেনারগাতী গ্রামের পূর্ব  পাড়া শরীফ বাড়ি জামে মসজিদে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের খাট প্রদান

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মধুখালীর সুকদেব রায়

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলাকে মাদকমুক্ত রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতিতে বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুকদেব রায়।

আজ (সোমবার,১২ অক্টোবর) সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাঁকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত করা হয়।

মধুখালী থানা এলাকাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওসি সুকদেব রায়ের নেতৃত্বে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর কঠোর ও বস্তুনিষ্ঠ পদক্ষেপের ফলে উপজেলায় বিভিন্ন সময় সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে এবং উপজেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। অপরাধ নিয়ন্ত্রণে তাঁর এই পেশাদারত্ব ও সততার স্বীকৃতি হিসেবেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সেপ্টেম্বর মাসের সেরা কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।

উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে এমন সাফল্য অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুধী সমাজের নেতৃবৃন্দ মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, আগামীতেও তাঁর এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং মধুখালী উপজেলা পুরোপুরি অপরাধ ও মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!