1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

ধুলদী বাজারে চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে গুরুতর জখম

ফরিদপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬০৩ Time View

ফরিদপুরের ধুলদী বাজারে চাঁদা না দেওয়ায় আসিফ শেখ(২১) নামে এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। গত ৯ জুন সকাল ১০ টার দিকে ফরিদপুরের ধুলদী বাজারে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার হারুণ শেখের সেজো ছেলে আসিফ শেখ(২১) ঢাকায় প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এ কর্মরত। সেই সুবাদে আসিফ শেখের পূর্ব পরিচিত মাচ্চর ইউনিয়নের অজয়(২০) এর সাথে ৩০ হাজার টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার কথা হয় এবং অজয়কে চাকুরীও দেওয়া হয়।
এরপর অজয় মাত্র ৭দিন ঐ অফিসে চাকুরী করে এবং চাকুরী আর করবে না বলিয়া বাড়িতে চলে আসে। এমতাবস্থায় অজয় আসিফ শেখের কাছে চাকুরীর জন্য দেওয়া কাগজপত্র ফেরত চায়। অজয়ের কথা মতো আসিফ শেখ কাগজপত্র দেওয়ার জন্য ধুলদী বাজারে আসিলে অজয় সহ তার ভাই আসিক (২২) এবং অজ্ঞাতনামা আরো ১ জন লোক আসিফ শেখকে চা খাওয়ার কথা বলে বাজারের ভিতর থেকে একটু ফাঁকে নিয়ে অকথ্যভাষায় গালিগালাজ সহ এলোপাথারি ভাবে লাঠিসোটা দিয়ে পিটাইয়া ও কিলঘুষি লাথি মেরে আসিফের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে অজয় আসিফ এর মুখে ঘুষি দিয়ে তাহার ডান পাশের মুখের উপরের পাটির একটি মারির দাঁত ভেঙে রক্তাক্ত জখম করে।
উক্ত বিবাদীগণ আসিফকে আটকে রেখে তার মা ও ভাইকে ফোন করিয়া টাকা দাবী করেন এবং টাকা না দিলে আসিফকে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়।
পরবর্তীতে কোতয়ালী থানায় অভিযোগ করে পুলিশ অফিসারের মাধ্যমে ঘটনাস্থল হতে আসিফকে উক্ত স্থান হইতে উদ্ধার করে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায় এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন- এজহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!