1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক

ফরিদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আলোচনা ও সংগীতানুষ্টান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬২৬ Time View

বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা,কবিতা পাঠ ও সংগীতানুষ্টানের আয়োজন করা হয়। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের মুজিব সড়কস্থ দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের বিশাল ভান্ডারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক,লেখক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন,মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক জাকিয়া সুলতানা ও অধ্যাপক লিয়াকত হোসেন হিমু।
বক্তরা বলেন, শুধু বাঙালিই নন, সব যুগের সব ভাষার বরণীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিত্ব ও সৃষ্টির সৌন্দর্যে বিশ্বসাহিত্যে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। তাঁর লেখার মধ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব অঙ্গন।
অনুষ্টানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা আহমেদ, মো: আলাউদ্দিন, শরীফ মাহমুদ সোহান, শ্যামলী আক্তার ও মো: রুপম হোসেন। কবিতা আবৃত্তি করেন কবি আলীম আল রাজী আজাদ, কবি নীলুফার ইয়াসমিন রুবী, কবি প্রকৌশলী জাহিদ হাসান, কবি আব্দুর রাজ্জাক রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!