1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

২৪ ঘন্টার ভেতরে হামলকারীদের গ্রেফতার করে বিচারের দাবি

বাঙ্গালী খবর ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬১২ Time View
Exif_JPEG_420

ফরিদপুরে জাকের পার্টির সভাপতি জাদু মিয়ার উপর হামলা

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার ভেতর গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সুধী সমাজ।
গতকাল সোমবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তারা। মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত জাকেরান, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক ও জাদু মিয়ার ভাই মাকসুদুর রহমান, ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট এম এ কুদ্দুস, সালথা উপজেলা সাধারণ সম্পাদক সরোওয়ার হোসেন বাচ্চু, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ, জাকের পার্টির কোতয়ালী থানা সভাপতি আব্দুল মানান ফকির, নগরকান্দা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ সময় জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট এম এ কুদ্দুস বলেন- ‘ফরিদপুর জেলার একজন আস্থাভাজন ব্যক্তি জাদু মিয়ার উপর নৃশংসভাবে হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। অতিস্বত্তর আগামী ২৪ ঘন্টার ভেতরে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। গ্রেফতার না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
জাদু মিয়ার ভাই মাকসুদুর রহমান বলেন- ‘আমার ভাইয়ের কোনো শত্রæ ছিলো না, সে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে না। তার উপর হামলার নিন্দা জানাই। আমরা জাকের পার্টি যে নিরবতা পালন করছি, তাই বলে নিরব নাই, আমাদের পরবর্তী ধাপ ফরিদপুরবাসী দেখে নাই। আমার ভাইয়ের উপর কারা হামলা চালিয়েছে, আমরা এখনও তাদের দেখতে পাইনি। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
এ সময় বক্তারা বলেন- ‘শান্তিপূর্ণ রাজনৈতিক দল জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঘণ্টা ব্যাপি কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশসক সার্বিক মোঃ ইয়াসিন কবিরের কাছে স্মারক লিপি প্রদান করে এই হামলায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৫ জুলাই মঙ্গলবার ফরিদপুর শহরস্থ কমলাপুরে মান্নান হেরিটেস এর সামনে অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হন মশিউর রহমান জাদু মিয়া। এ সময় তাকে কুঁপিয়ে মারত্মক জখম করা হয়। এসময় তার নিকট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।মশিউর রহমান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরদিন ফরিদপুর কোতয়ালী থানায় মশিউর রহমানের ভাই মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!