1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

রোমা আক্তার নিজস্ব জায়গায় ঘর উঠাতে বাঁধা অতঃপর জীবননাশের হুমকি

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬২৪ Time View

ফরিদপুর সদর উপজেলার পৌরসভাধীন কোমরপুর মৌজার ১১২৬ নং দাগ, এস এ- ৩৪৯ ৬ শতাংশ জমি ঐ একই এলাকার করিম সরদার এর নিকট থেকে রোমা আক্তার সাব-কবলা মূলে ক্রয় করে। জমির মালিক রোমা আক্তার প্রবাসে থাকার কারণে তারই আপন ভাই আক্কাসকে ঐ জায়গায় ঘর উঠানোর অনুমতি দিলে গতকাল সকাল ৮ ঘটিকায় সিমেন্টের খুঁটি ইট বালু নিয়ে ঘর উঠাতে গেলে প্রতিপক্ষ শহরের ওয়ারলেস পাড়ার বাসিন্দার সাখায়াত হোসেন সাকু তার ভাড়াটিয়া বাহিনী এনে জোর পূর্বক খুঁটি এবং আসবাপত্র তুলে ফেলে এবং সাখায়াতগংদের সাথে থাকা কামরুজ, রফিক এবং মামুনসহ অপরিচিত আরো ১০/১২ জনের সঙ্ঘবদ্ধ দল এসে বলে এই জায়গা আমাদের এখানে ঘর উঠালে জানে মেরে ফেলবো বলে প্রণনাশের হুমকি প্রদান করে। উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করলেন একই এলাকার শেখ মোহন, শেখ হারেছ, মরিয়ম বিবিসহ একাধিক ব্যাক্তি। অভিযুক্তদের মধ্যে কামরুজ এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তার উপর আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট তিনি ঘর উঠাতে কোন বাঁধা প্রদান করেননি এবং প্রাণনাশের হুমকিও দেননি। তিনি আরো বলেন জায়গাটির জন্য আমি বায়না করেছি এর মধ্যে কোন ঝামেলা থাকলে আমি সরে আসব। উল্লেখিত বিষয়ে মো. শেখ আক্কাস বাদি হয়ে গত ৩০/০৭/২৩ ইং তারিখে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং-২১৬৪। বিষয়টি নিয়ে আক্কাস এবং তার পরিবারবর্গ আতংকে আছে বলে তাদের লেখিত অভিযোগে জানা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন অসহায় পরিবারটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!