1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতিকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৩৮ Time View

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মশিউর রহমান জাদু মিয়াকে (৪৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে শহরের কমলাপুরের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।মশিউর রহমান ফরিদপুর শহরতলির কানাইপুরের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে জেলা শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মশিউর রহমান। বাসা থেকে বের হতেই সামনে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিনজন তার পথরোধ করেন। এসময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজি জখম করে পালিয়ে যান তারা। যাওয়ার সময় মশিউরের কাছে থাকা মোবাইলফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিবারের লোকজনসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আশা করছি, দ্রæত এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!