1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক কোটালীপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ আগামী ২ সেপ্টেম্বর মুকসুদপুর আসছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

জমি সংক্রান্ত মামলা দিয়ে দুই রেমিটেন্স যোদ্ধাকে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৬৯ Time View

জমি সংক্রান্তের বিষয়ে মিথ্যা চাঁদাবাজী মালায় চরম মর্মাহত সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রাজীব ও লিটন কারীক। এদের অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার শেখ ফারুক দীর্ঘদিন যাবৎ বাবুল শেখের সাব-কবলা মূলে ক্রয়কৃত জমি জোর পূর্বক দখল করার পায়তারা করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় ১ম পক্ষ রাশেদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা মামলা করে, যার পিটিশন নং-১৯৮/২৩ । উক্ত মামলায় বিবাদী অর্থ্যাৎ ২য় পক্ষ ফারুক হোসেনের বিপক্ষে রায় হয়। পরে ক্ষিপ্ত হয়ে ফারুক বাবুলগংদের উপরে চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি প্রদান করে। পরে বাবুলগং ফরিদপুর বিজ্ঞ আদালতে গত ১২/০৭/২৩ ইং তারিখে ১০৭ ধারায় মামলা দায়ের করে। এ মামলা দায়েরে বিবাদী ফারুক হোসেন আরো ক্ষিপ্ত হয় বাবুলগংদের উপরে। ফারুক হোসেন জমি দখলের পায়তারা করে ব্যর্থ হলে তারই মেয়ের জামাতা শেখ সবুজকে বাদী করে প্রতিপক্ষ রাজিব ও লিটন কারীকরের নামে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজী মামলা ফরিদপুর বিজ্ঞ আদালতে দায়ের করে। মামলার বিবরণে জানা যায়, চরহাজীগঞ্জ বাজারে মামলার বাদী সবুজের একটি কসমেটিকস্ এর দোকান রয়েছে, ঐ দোকানে গত ১/০৬/২৩ ইং তারিখ মামলার বিবাদীগণ চাঁদাদাবি ও হুমকি প্রদান করার অভিযোগ রয়েছে। দুঃখজনক হলেও বিষয়টি সত্য যে, উক্ত মামলার আসামী রাজীব ও লিটন কারীকর দুজনই সৌদি প্রবাসী তাদেরকে অযথা হয়রানি করার হীন উদ্যেশ্যেই ফারুক হোসেনের জামাতাকে বাদী করে এই মামলা করা হয়েছে বলে চরহাজীগঞ্জ বাজারে প্রায় ২০টি দোকানদার জানিয়েছেন। উল্লেখ্য, চরহাজীগঞ্জ বাজারে মামলার বাদী সবুজের কসমেটিকস্ এর দোকানে চাঁদাদাবি ও হুমকির ঘটনা দেখানো হয়েছে। বিষয়টি সম্পূর্ন বানোয়াট ও মিথ্যা এর সত্যতা নিশ্চিত করলেন মামলারবাদী সবুজের সামনের দোকানদার সাকিব, পার্শ্ববর্তী দোকানদার জামরদী ব্যাপারী, শিশির, সালাম ব্যাপারী, ইলিয়াস প্রামানিক সহ একাধিক দোকানদার। এছাড়াও চরহাজীগঞ্জ বাজারের বণিক সমিতির সভাপতি কবিরুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগকারী সবুজ আমার অফিসের সামনের গলিতেই তার দোকান। তবে এ ধরনের চাঁদাবাজীর কোন ঘটনা বা হামলা দীর্ঘ ২ বছরেরও চরহাজীগঞ্জ বাজারে ঘটেনি। তবে আমি জানি দু পক্ষের জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা আছে, সেই ব্যাপারে হয়তো পক্ষে ভাল কোন সুরাহা না আসায় এধরনের একটি মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে আমি মনে করছি। মামলাটি একটি সম্পূর্ন ভিত্তিহীন বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত ছাড়া অন্য কিছিুই নয়। তবে বিষয়টি সত্যতা নিশ্চিত করার জন্য এজাহারে উল্লেখিত বণিক সমিতির অফিসে স্বাক্ষীদের ডাকা হলে তারা কেউই ঘটনার তারিখ সময় ও চাঁদাবাজীর মত কোন ঘটনাই বলতে পারে নাই। মামলাটি ফারুক তার জামাতাকে বাদী বানিয়ে ভিত্তিহীন যে মামলাটি করিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকবাসী ও মামলার ভুক্তভোগীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!