1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে জিপিএ-৫ ‌ও বিসিএস থেকে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৯৫ Time View

ফরিদপুর জিলা স্কুলে এসএসসি ২০২৪ এর জিপিএ ফাইভ ‌ও ৪১ তম বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার ২৯ জুন) সকাল সাড়ে দশটায় এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে এক‌ আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ‌ মো. হাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার ‌ মোর্শেদ আলম , জেলা শিক্ষা অফিসার ‌ বিষ্ণুপদ ঘোষাল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রভাতি শাখার শিক্ষক স্বপন কুমার ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয় শিক্ষক নুর ইসলাম কাজল।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রদের মধ্যে উপদেশমূলক বক্তব্য তুলে ধরা হয় । বক্তারা বলেন এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছে আগামীতে তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানানো হয়।

বক্তারা বলেন এখন থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে হবে এবং আগামীতে এগোতে হবে। তারা বলেন স্বপ্নকে সফল করতে হলে লেগে থাকতে হবে। হতাশ হওয়া যাবেনা। ভালো সময় আসবে ঐ সময়কে কাজে লাগাতে হবে। তাহলে জীবনে উন্নতি করা সম্ভব। পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে , নিজেকে ভালোবাসতে হবে এবং অভিভাবকদেরও ভালোবাসতে হবে তাহলে জীবন উন্নতি হবেই।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন ৪ শিক্ষার্থী নেয়ামত আলী খান , শুভ্র দেব মন্ডল, কুন্তল বিশ্বাস, তাজবীদুল ইসলাম ইসকেন ৪১ তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়। উল্লেখ করা যেতে পারে এ বিদ্যালয় থেকে মোট ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ লাভ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!