গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । এসময় মটোরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার মাটিয়া ব্রিজ নামক এলাকায় বরইতলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি মটোরসাকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়। নিহত মটোরসাইকেল চালক সালমান মোল্লা (১৮), লোহাইড় গ্রামের শহীদ মোল্লার ছেলে।
স্থানীয়রা আহত লোহাইড় গ্রামের আলমাস মোল্লার ছেলে পরশ মোল্লা (১৬) কে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন৷ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।