গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে সদর বাজারের ব্যাবসায়ী সততা ফল ভান্ডারের মালিক নুর মোহাম্মদ শেখকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সদর বাজার চৌরঙ্গী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে৷ আহত নুর মোহাম্মদ উপজেলার টৈংরাখোলা গ্রামের মোঃ জামাত শেখের ছেলে।
নুর মোহাম্মদ জানান, ঘটনার দিন বিকালে আমি মোটর সাইকেল যোগে বাগি থেকে চৌরঙ্গী মোড়ে আমার ফলের দোকানে আসার সময় একই গ্রামের আকরাম শরীফ, ইকরাম শরীফ,আনোয়ার শরীফ, সাব্বিরসহ কয়েকজন আমার উপর হামলা করে আমাকে আহত করে। এসময় তারা আমার মটোরসাইকেল ভাংচুর করে। এই ঘটনায় মুকসুদপুর থানা মামলার প্রক্রিয়া চলছে।