1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র আহত, শরকি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২ কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধার বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা হাত ভাঙা নিয়েও টানা ১৫ দিন অফিস করলেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামাদ মুন্সী গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজা উদ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৮৫ বছরের বৃদ্ধার

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত রশিদ মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম হাঁটার জন্য রেললাইনের দিকে যান। আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের নিচে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!