1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

ফরিদপুরে আড়াই লাখ টাকার গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৭০৮ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬ কেজি গাঁজাসহ মো. হাবিবুল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানায় অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (২১ জুন) রাত ৯ টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ একই উপজেলার নাজিরপুর গ্রামের রাশেদুল হকের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। সে আন্ত:জেলা মাদক পাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে। হাবিবুল্লাহ ফেনী থেকে গাঁজা এনে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তিনি আরও বলেন, এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!