1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কুমার নদীর পাড়ে রাতারাতি দোকানঘর! হতদরিদ্রের জমি দখলের অভিযোগে উত্তাল সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক, স্বাস্থ্যঝুঁকিতে জনসাধারণ প্রেম করে বিয়ে মেয়ের পরিবার না মানায় ছেলের পরিবারের উপর হামলা গুরুতর আহত ২  ভিজিএফ বিতরণে দল মত নয়, প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করতে হবে : প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা এমপি ফরিদপুরে নবনির্বাচিত এমপি নায়াব ইউসুফের পরিচিতি ও মতবিনিময় সভা

ফরিদপুরে মাদক মামলায় পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টরের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১০৩ Time View

ফরিদপুরে মাদক মামলায় শেখ আজম (৪০) নামে ঝিনাইদহ জেলার পুলিশের সাবেক এক ট্রাফিক ইন্সপেক্টরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ (সোমবার ০৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। সর্বশেষ তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান মোবাইল ফোনে খবর পান জেলার মধুখালী রেলগেটের পশ্চিম পাশে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় স’মিল মিস্ত্রী মো. মজিবর মোল্লা আহত হন। সে সময় মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা মোটরসাইকেল চালক নুর আলম ও আরোহী শেখ আজমকে আটক করে। তখন শেখ আজম ঝিনাইদহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সে সময় পুলিশ মোটরসাইকেলের সাথে গোপন একটি বাক্স থেকে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে। আসামিরা চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা দিয়ে প্রায়ই যাতায়াত করত। মাদক পরিবহনের সাথে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর এক আসামি নুর আলমকে খালাস প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!