1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

মানবসেবা ও দ্বীনি শিক্ষার প্রসারে আরেকটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট

হাফেজ নাহিদ হাসান - কোটালীপাড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮৫ Time View

ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান-এর সার্বিক সহযোগিতায় জামেয়া ইসলামিয়া এতিমখানা কাজুলিয়া মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের জন্য ১০০ কেজি চাল এবং মাদ্রাসার নির্মাণকাজের জন্য ১০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
অনুদান সামগ্রী মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন ট্রাস্টের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের মুরব্বি মোঃ নান্নু মিয়া তালুকদার, মোঃ ইব্রাহিম তালুকদার, মোঃ সবুজ তালুকদার, মোঃ দিদার তালুকদার এবং আব্দুর রহিম তালুকদার।
এছাড়াও এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন মোহাম্মদ আমির তালুকদার এবং শাহেদা বেগম।
মাদ্রাসা কর্তৃপক্ষ এই অনুদানের জন্য ট্রাস্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল দাতা ও সহযোগীদের জন্য বিশেষ দোয়া করেন।
নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট জানিয়েছে, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
দেশবাসীর কাছে সকলের আন্তরিক দোয়া কামনা করা হয়েছে, যাতে আল্লাহ তাআলা এই মানবিক কার্যক্রমকে কবুল করেন এবং আরও বেশি মানুষের সেবা করার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!