1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে একটি মাছের আড়ৎ থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (বিকেল) উপজেলার ঘাঘর বাজার কিচেন মার্কেটে অবস্থিত একটি মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহাজাহান সিরাজ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আড়ত থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে মাছগুলো নির্ধারিত স্থানে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রির দায়ে আড়তের মালিক ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহাজাহান সিরাজ জানান, নিষিদ্ধ মাছের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!