1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

সদরপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইয়াবাসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া এ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা উভয়ে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের
মোঃ আশরাফ কাজীর পুত্র আমিনুল কাজী(৩১) ও খলিল শেখের পুত্র আজিজুল শেখ (২৫)

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!