1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

‎সালথায় ষাটোর্ধ্ব বৃদ্ধকে পথরোধ করে মারধর, থানায় অভিযোগ ‎

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯৩ Time View

‎ফরিদপুরের সালথা উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে মারধর, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

‎

‎এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মানিক সরদার (৬৫)। তিনি উপজেলার শ্রীফলতলী গ্রামের বাসিন্দা।

‎

‎সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎লিখিত অভিযোগে আটঘর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকরাম মুসল্লী, নাছির মাতুব্বর, দেলো মল্লিক, আইয়ুব ও আতিক বেপারীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

‎

‎অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, বোয়ালীয়া বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন মানিক সরদার। পথে বোয়ালীয়া এলাকার একটি সড়কে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করে। পরে তাঁকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে টেনে নেওয়ার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎

‎মানিক সরদার জানান, হামলার সময় তাঁর কাছে থাকা নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে যায়।

‎

‎তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এর আগেও ওই বিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সর্বশেষ সেই বিরোধের ধারাবাহিকতায় তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

‎

‎অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎

‎এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!