1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগের ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!