1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না পাওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁর সন্তানদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে থাকলেও বয়সের এই শেষ সময়ে তিনি সন্তানদের কাছ থেকে প্রয়োজনীয় ভরণপোষণ ও যত্ন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

বৃদ্ধের দাবি, তাঁর ছেলেরা সবাই কর্মক্ষম ও উপার্জনক্ষম হলেও কেউই তাঁর দায়িত্ব নিতে আগ্রহী নন। বিশেষ করে বড় ছেলে অলী বিশ্বাসের প্রভাবে অন্য ছেলেরাও তাঁর প্রতি উদাসীন হয়ে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তাঁকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, খাবার বা পরনের কাপড় চাইলে সন্তানদের কাছ থেকে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এমনকি তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

বৃদ্ধ আব্দুস সালাম বলেন, বার্ধক্যজনিত দুর্বলতায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেও কষ্ট পান। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশ সত্য বলে স্বীকার করলেও পুরো অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই বাবা-মায়ের খোঁজখবর নেন না। তবে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে বাবার কাছেই জানতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে সারাজীবন পরিশ্রম করা একজন বৃদ্ধের এমন অসহায় জীবন সমাজের জন্য উদ্বেগজনক। তাঁদের মতে, এ ঘটনা পরিবারে বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!