1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন পুলিশ হেফাজতে কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বোয়ালমারীর রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে মতভেদ, মফিজুর রহমানকে চায় একাংশের অভিভাবক গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ মামলা, কারাদণ্ড ও জরিমানা গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা ৪০ বছর পর মুক্ত হলো মধুখালীর সরকারি খাল: ভাসছেন প্রশংসায় এসিল্যান্ড জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ফরিদপুরে ফিফা বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা: উল্লাসে মাতোয়ারা ফুটবলপ্রেমীরা একসঙ্গে মরার সিদ্ধান্ত, যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ মামলা, কারাদণ্ড ও জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬ Time View

গোপালগঞ্জ পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী আরেকটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা অনুযায়ী দায়ের করা আটটি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে দণ্ডবিধির ২৯২(ঙ) ধারা অনুযায়ী অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত।

অভিযান শেষে এনডিসি অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!