1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কথিত লকডাউনের ফরিদপুরের জনজীবন ছিল স্বাভাবিক  মধুখালীতে জমি ও ইটভাটার রাস্তা নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ টেপাখোলার মোড়ে ডেলিসিয়া ওয়েসিস বেকারি এন্ড পেস্ট্রি সপ এর শুভ উদ্বোধন গৌরবের ২৫ বছর: ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব ঈদের তৃতীয় দিন বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আগামীকাল সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

কথিত লকডাউনের ফরিদপুরের জনজীবন ছিল স্বাভাবিক 

ইব্রাহিম হোসাইন
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনে জনজীবনে কোন প্রভাব পড়েনি ফরিদপুরে। আর দশ দিনের মতোই ফরিদপুরের জন-জীবন ছিল স্বাভাবিক। জেলার নয়টি উপজেলার কোথাও উল্লেখযোগ্য কোনো সহিংসতার সংবাদ পাওয়া যায়নি। যান চলাচল এবং অফিস আদালতের কার্যক্রম অন্যান্য সকল কর্ম দিবসের মতোই স্বাভাবিক ছিল।

গতকাল রাতে জেলার বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও সরেজমিনে গিয়ে এ ধরনের ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

এদিকে কথিত লকডাউনের প্রতিবাদে জেলা জুড়ে বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীরা গতকাল রাত থেকেই মহাসড়ক এবং জেলা শহর – সহ ছোট বড় বাজার এবং বিভিন্ন অলিতে – গলিতে অবস্থান নিয়ে কথিত লকডাউনের প্রতিবাদে মিছিল বের করে। এ সময় তারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নানান রকন স্লোগান দিতে থাকে।

ফরিদপুর শহরে এবং শহরতলিতে গতকাল রাত থেকেই সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিরোধের ঘোষণা দেয়। এ সময় তাকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লকডাউন বিরোধী প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা যায়।

 

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ফরিদপুর – যশোর মহাসড়কের কানাইপুর, মাঝকান্দি, ও রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় দিনের বিভিন্ন সময় অবস্থান নিয়ে লকডাউন বিরোধী কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে ।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে গতকাল রাত থেকে শহরের বিভিন্ন স্থানে এবং দোকানে দোকানে লকডাউন বিরোধী প্রচার প্রচারণা চালাতে দেখা যায় ।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে লকডাউন বিরোধী মিছিল মিটিং এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সক্রিয় অবস্থান নিতে দেখা গিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের।

জেলা শহরের বাইরে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সালথা – নগরকান্দা উপজেলার গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী চন্ডিবর্দী বাসস্ট্যান্ডে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান। নেতাকর্মীদের গতকাল রাত থেকে আজ সারাদিন বিপুল পরিমাণ ঢাল- সরকি নিয়ে বাসস্ট্যান্ডের সামনের মহাসড়কে অবস্থান নিতে দেখা গিয়েছে।

এছাড়া জেলার প্রায় প্রতিটি উপজেলায় স্থানীয় বিএনপির নেতা কর্মীরা লকডাউন বিরোধী মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, ” ফরিদপুরের মাটিতে আওয়ামী লীগের আর কোন ঠাই হবে না, বিন্দুমাত্র ধৃষ্টতা দেখাতে এলে এই নিষিদ্ধ সংগঠনের বিষ দাঁত ভেঙে দেয়া হবে যাতে পরবর্তীতে এ ধরনের আগুন সন্ত্রাস এবং জনগণের জান- মালের ক্ষতি সাধন করার সাহস না পায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সহ আমার দলের নেতাকর্মীরা রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে মাঠে অবস্থান নিব “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!