1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমি ও ইটভাটার রাস্তা নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ টেপাখোলার মোড়ে ডেলিসিয়া ওয়েসিস বেকারি এন্ড পেস্ট্রি সপ এর শুভ উদ্বোধন গৌরবের ২৫ বছর: ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব ঈদের তৃতীয় দিন বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আগামীকাল সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক

মধুখালীতে জমি ও ইটভাটার রাস্তা নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

ফরিদপুরের মধুখালীতে জমি ও ইটভাটার রাস্তা ব্যবহার নিয়ে বিরোধের জেরে একটি বাড়িসহ প্রতিবেশীদের ১২টি ঘরে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. জাবেদ মোল্যা (৩৫)।

গতকাল (শনিবার, ২৮ নভেম্বর ২০২৬) তারিখে দেওয়া অভিযোগে বলা হয়, উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়াশপুর গ্রামের বাসিন্দা জাবেদ মোল্যার সঙ্গে স্থানীয় একটি ইটভাটার রাস্তা ব্যবহার ও মাটি পরিবহনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, ইটভাটার মাটি ও যানবাহনের কারণে গ্রামের রাস্তা কাদাযুক্ত হয়ে পড়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় তিনি এর প্রতিবাদ করেন। এ নিয়ে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২০ মিনিট থেকে ২৯ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাবেদ মোল্যার বাড়িসহ প্রতিবেশীদের মোট ১২টি ঘরে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, একটি দোকান, চারটি গবাদিপশু, চারটি ইঞ্জিনচালিত বড় ট্রলার, নগদ ৫ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের বাধা দিতে গেলে জাবেদ মোল্যা, মো. বাকু মোল্যা ও মোছা. রহিমা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁরা আহত হন। তাঁদের মধ্যে বাকু মোল্যার বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাড়ির নারীদের সঙ্গে অশালীন আচরণ এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

জাবেদ মোল্যার দাবি, ঘটনার পর বিষয়টি থানা-পুলিশকে জানালে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জাবেদ মোল্যা।

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মধুখালী থানা-পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!