1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস পালিত টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আগামীকাল সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ সালথায় কৃষক কার্ডের আওতায় ৩ হাজার ৯২৫ কৃষক সদরপুরে ‘EARN’ প্রকল্পের অবহিতকরণ সভা, গঠন করা হলো সমন্বয় কমিটি টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০; বিস্ফোরণ ও দোকানপাটে হামলা

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুকসুদপুর সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খেসারী, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ।

এসময় উপজেলার একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের ১৮০০ জন কষককে ধানের বীজ, ২২০ জন কৃষককে গমের বীজ, ১৫০ জন কৃষককে মসুরের বীজ, ২৯০ জন কৃষককে খৈসারী বীজ ও সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!