ফরিদপুর শহরের টেপাখোলার মোড়ে নতুন শাখা চালু করেছে ডেলিসিয়া ওয়েসিস বেকারি অ্যান্ড পেস্ট্রি শপ।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহরের ১ নম্বর হাবেলী গোপালপুর, টেপাখোলা মোড়ে প্রতিষ্ঠানটির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএনপির নেতা বেনজির আহমেদ তাবরিজ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুনির মামুন বলেন, ‘ব্যবসা নয়, বরং ক্রেতাদের সঙ্গে আস্থা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় মানুষের কাছে নির্ভেজাল, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।’ তিনি আরও বলেন, মানুষ পরিবারের চাহিদা কিংবা বিশেষ আয়োজনের জন্য কেক, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য কেনার সময় নিরাপদ, টাটকা ও সুস্বাদু খাবার প্রত্যাশা করেন। কিন্তু ভেজালের কারণে অনেক সময় খাবারের গুণগত মান নিয়ে সংশয় তৈরি হয়।
এ বিষয়টি বিবেচনায় রেখে খাঁটি উপাদান ব্যবহার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মানসম্মত খাবার সরবরাহে কোনো আপস না করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। নতুন এই শাখার মাধ্যমে টেপাখোলা ও আশপাশের এলাকার মানুষের কাছে মানসম্মত বেকারি পণ্য আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।