1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৮৪ Time View

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অবস্থান নেওয়ার জেরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরকে হত্যা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

‎

‎জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে জনি মাতুব্বর নামে এক যুবককে মাদকসহ গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

‎

‎সোহেল মাতুব্বরের জানান, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বেশ তৎপরতা চলছিল। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে জনি মাতুব্বরকে গ্রেপ্তার করে। ছেলেকে গ্রেপ্তারের পর জনি মাতুব্বরের মা জেসমিন বেগম বুধবার রাতে মাঝারদিয়া বাজারে নাজমুলের দোকানের সামনে দাঁড়িয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং হত্যার হুমকি দেন।

‎

‎সোহেল মাতুব্বর বলেন, সত্যের পক্ষে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, তবুও আমি পিছপা হব না। মাদকমুক্ত মাঝারদিয়া গড়তে এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমি কাজ করে যাব।

‎

‎তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর নির্দেশনা অনুযায়ী সালথা উপজেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান নিয়েছে। মাদক যুবসমাজকে ধ্বংস করে, পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে মাদকমুক্ত সালথা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎

‎তিনি জানান, বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমানকে অবহিত করা হয়েছে। ওসি তাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি নিজের নিরাপত্তার স্বার্থে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

‎

‎স্থানীয় বাসিন্দাদের দাবী, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, মা-ছেলে মিলে ওই ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, মাঝারদিয়া এলাকার জনি মাতুব্বরকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে হুমকি দেওয়ার বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য বা অভিযোগ আসেনি। বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎প্রসঙ্গত, গত ৩০ জুন বিকেলে মাঝারদিয়া বাজারে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যে সমাবেশে সোহেল মাতুব্বর ভূমিকা রাখে। এরপর থেকে মাদক নির্মুল করতে এলাকাবাসী বিশেষ করে যুব সমাজ বেশ তৎপর রয়েছে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!