1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিধবা বৃদ্ধার বসতভিটা উচ্ছেদের অভিযোগ, মীর আক্তার কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে তীব্র প্রতিবাদ টুঙ্গিপাড়ার বর্নি গ্রামে পানির নিচে মাদ্রাসা, থমকে গেছে ৩৬০ এতিম শিশুর স্বপ্ন আস-সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ গোপালগঞ্জে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভিডিও ভাইরালের পর টুঙ্গিপাড়ায় ওয়ার্ড যুবদল নেতাকে সাময়িক অব্যাহতি কোটালীপাড়ায় সংস্কারের ১৫ দিনের মধ্যেই সড়কে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক কোটালীপাড়ায় ভিমরুলের আক্রমণে প্রাণ গেল চার বছরের শিশুর বাখুন্ডায় একটি পরিবার কে সরকারি রাস্তায় চলাচলে বাঁধা, প্রতিবাদ করায় অপবাদ দিয়ে নারীর ঘরে তালা

মধুখালীতে বিধবা বৃদ্ধার বসতভিটা উচ্ছেদের অভিযোগ, মীর আক্তার কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে রেললাইনের উন্নয়ন কাজের অজুহাতে এক অসহায় বিধবা বৃদ্ধার বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মীর আক্তার হোসেন লিমিটেড’-এর বিরুদ্ধে।

আজ (শনিবার ১১ জুলাই) সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের মসলন্দপুর হিন্দু পাড়া গ্রামে নিজ কাচারি ঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বৃদ্ধা সালেহা বেগম বলেন,”বিগত ৬০-৭০ বছর ধরে আমার স্বামী এই ভিটাবাড়িতে বসবাস করেছেন। আমি আমার ছয় ছেলে ও দুই মেয়েকে নিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও এই বসতবাড়িতেই জীবন পার করছি। কিন্তু সম্প্রতি মীর আক্তার হোসেন কোম্পানির লোকজন এসে আমাদের বারবার বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। আমরা এখন কোথায় যাব?”

ভুক্তভোগী বৃদ্ধার ছেলে পেশায় দিনমজুর ইয়াসিন বিশ্বাস ও চা-বিক্রেতা সাদিক বিশ্বাস অভিযোগ করে বলেন, “আমরা এই মাটিতেই জন্ম নিয়েছি। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে আমাদের এই বাড়িতেই বড় করেছেন। গত কয়েকদিন ধরে মীর আক্তার কোম্পানির কর্মকর্তারা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদদে আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে। আমরা আমাদের পৈতৃক ভিটা রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

উচ্ছেদের এই তৎপরতাকে দুঃখজনক ও অন্যায় আখ্যা দিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মো. বাদশা বিশ্বাস। তিনি বলেন, “সালেহা বেগম অত্যন্ত নিরীহ মানুষ। দীর্ঘদিন ধরে ভোগদখল করা এই বসতভিটা থেকে তাদের উচ্ছেদের পাঁয়তারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান। তিনি গণমাধ্যমকে বলেন,”মীর আক্তার কোম্পানি সম্পূর্ণ অবৈধ ও অনৈতিকভাবে এই জায়গার ওপর দাবি তুলছে। তারা মূলত সরকারের একটি প্রকল্পের ঠিকাদার মাত্র, কোনো ভূমির মালিক নয়। জায়গাটি যদি সরকারি বা রেলওয়ের হয়েও থাকে, তবে আইনি প্রক্রিয়া রেল কর্তৃপক্ষ দেখবে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে কাউকে উচ্ছেদের হুমকি দিতে পারে না। তাদের এই উদ্যোগ মোটেও সমীচীন নয়।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সুকুমার বিশ্বাস হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ বা হুমকির ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ বাংলাদেশ রেলওয়ের আওতাধীন। রেল কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে এবং আমাদের যে নকশা (অ্যালাইনমেন্ট) সরবরাহ করবে, ঠিকাদার হিসেবে আমরা কেবল সে অনুযায়ী কাজ করতে বাধ্য।”

রেলওয়ের উন্নয়ন প্রকল্পের নামে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই অসহায় পরিবারটিকে উচ্ছেদের এই তৎপরতায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!